প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থলের পাশেই শহিদ মূর্তি অবহেলিত। নজর পড়ল না বিজেপির। ভারত-চীন সংঘাতের জেরে ২০২০ সালে শহিদ হন রাজবংশী জওয়ান বিপুল রায়। প্যারেড গ্রাউন্ডের পাশেই তাঁর মূর্তিতে প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিজেপির কেউ মালাই দেননি। এই নিয়ে শহরের মানুষ ক্ষুব্ধ। সৌরভ চক্রবর্তী বিধায়ক থাকাকালীন ওই মূর্তি বসান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূর্তিটি উন্মোচন করেন। আজ, বৃহস্পতিবার বিজেপির তরফে এই উপেক্ষার কারণে রাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে যুব তৃণমূলের পক্ষ থেকে মালা দিয়ে বীর শহিদকে শ্রদ্ধা জানানো হয়।



