Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নৃত্যনাট্যে তাসের দেশ

নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের সৃজনী সাংস্কৃতিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি রবীন্দ্র সদনে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল।

নৃত্যনাট্যে তাসের দেশ
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের সৃজনী সাংস্কৃতিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি রবীন্দ্র সদনে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘তাসের দেশ’। শুভাশিস দত্তের ভাবনা ও পরিচালনায় নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের নৃত্য বিভাগের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের উপস্থাপনায় নৃত্যনাট্যটি মঞ্চস্থ হয়। বর্ণময় নৃত্যের মধ্যে দিয়ে উঠে এসেছে ভাবনার গভীরতা। রাজ কুমারের চরিত্রে শুভাশিস দত্ত মানানসই। সওদাগর পুত্রের চরিত্রে রুদ্রপ্রসাদ রায়, পত্রলেখা সুপর্ণা কাসুন্দি, ছক্কা অনির্বাণ ঘোষ, হরতনি রেশমা সেন, টেক্কানি ঋষিকা দাশগুপ্ত, ইসকাবনি উজ্জ্বস্বী ঘোষ,তাসের রানি তমষা নস্কর প্রমুখের নৃত্যাভিনয় দর্শকদের মনে দাগ কেটে যায়। অর্ধ শতাধিক নৃত্য শিল্পীর সমবেত প্রচেষ্টায় মঞ্চায়ন হয় ‘তাসের দেশ’। হাসি পাঞ্চাল শব্দ প্রক্ষেপণ করে উপস্থাপনাকে আকর্ষণীয় করে তোলেন। পোশাক পরিকল্পনায় ছিলেন রাজীব মণ্ডল ও সঞ্জয় সরকার। আলোক ভাবনা ছিল সৌমেন চক্রবর্তীর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ