Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুড়ল বাড়ি, পাশের দেওয়াল ভেঙে জখম ৪

আগুনে ভস্মীভূত হল বাড়ি। আগুন নেভানোর সময় বাড়ির পাশে থাকা নির্মীয়মাণ পাকা বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। তাতে গুরুতর জখম হয়েছে ১২ বছরের কিশোর সহ চারজন।

পুড়ল বাড়ি, পাশের দেওয়াল ভেঙে জখম ৪
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: আগুনে ভস্মীভূত হল বাড়ি। আগুন নেভানোর সময় বাড়ির পাশে থাকা নির্মীয়মাণ পাকা বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। তাতে গুরুতর জখম হয়েছে ১২ বছরের কিশোর সহ চারজন। ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায় রায়দিঘি থানার গিলারছাট এলাকার বাড়িভাঙা গ্রামে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ওই শিশুর একটি পা ভেঙে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। পরে তাকে বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয়েছে। পাশাপাশি, বাকি আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়দিঘি থানার পুলিশ। কীভাবে আগুন লাগল বাড়িতে, তা পুলিশ খতিয়ে দেখছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাড়িভাঙা গ্রামে বাসিন্দা অনুকূল বৈদ্যের অস্থায়ী আসবেস্টার্সের ছাউনি দেওয়া বাড়িতে আগুন লাগে। তখন বাড়িতে কেউ ছিলেন না। বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। তাঁরা যখন এই কাজ করছিলেন সেই সময় পাশে নির্মীয়মাণ পাকা বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। তাতেই আহত হয় ১২ বছরের শিশু বিজয় বৈদ্য সহ ৪ জন বাসিন্দা। এদিকে, ঘটনার খবর পেয়ে রাতেই এলাকায় যান মথুরাপুর ১ নম্বর ব্লকের সভাপতি মানবেন্দ্র হালদার। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান। এমনকি, আহত শিশুর চিকিৎসা ব্যবস্থা যাতে ভালো হয় তার তদারকি করেন।  ভষ্মীভূত বাড়ি।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ