Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

গুজবে বিরক্ত পরিবার

মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা

গুজবে বিরক্ত পরিবার
  • ১২ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা। মঙ্গলবার সকালে বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। সংবাদমাধ্যমের একাংশও এই খবরে সিলমোহর দেয়। যদিও অভিনেতার পরিবার গোটা ঘটনায় অত্যন্ত বিরক্ত। তাদের সাফ বক্তব্য, অভিনেতা সুস্থ রয়েছেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি। সোমবার রাতে সানি দেওলের টিমের তরফে বলা হয়, ধর্মেন্দ্রর অবস্থা স্থিতিশীল। রাতে ধর্মেন্দ্রর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হেমা মালিনী, সানি, শাহরুখ খান, সলমন খান। মঙ্গলবার সকালে ফের গুজব রটে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও ধর্মেন্দ্রর মৃত্যুর খবর শেয়ার করেন। যদিও তা সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেছেন হেমা। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ!’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ