পিছিয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ!
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথমে ঠিক ছিল নভেম্বর মাসের শেষের দিকে কলকাতা এবং হাওড়া সহ বাকি সাত পুরসভার নির্বাচন হবে। কিন্তু সেই 

Advertisement

নির্ধারিত সময়সূচি নিয়ে জটিলতা দেখা দেওয়ার ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় অর্থাৎ ২০ তারিখ ভোট হবে ধরে প্রস্তুতি শুরু করেছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে ডিসেম্বর মাসের ওই নির্ধারিত সময়ে ভোট 
হাওয়া নিয়ে ফের সংশয় তৈরি হয়েছে। কারণ এর আগে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল পুর নির্বাচনের জন্য ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার 
তালিকা প্রকাশ হবে। কিন্তু বৃহস্পতিবার নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের একটি চিঠি পাঠিয়ে কমিশন জানিয়েছে, ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা 
প্রকাশ হচ্ছে না। ঠিক কবে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, তা পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে 
ওই চিঠিতে। আর কমিশনের পাঠানো এই চিঠিকে 
কেন্দ্র করেই ২০ ডিসেম্বর ভোট হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। 
তবে ওয়াকিবহাল মহলের মতে, ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না করার আসল কারণ, জাতীয় নির্বাচন কমিশনের তরফে ভোটার তালিকা প্রকাশের পরিবর্তিত সূচি। বিগত নির্বাচন গুলির মত এবারের নির্বাচনেও রাজ্য নির্বাচন কমিশন আলাদা করে কোনো ভোটার তালিকা প্রস্তুত করছে না। জাতীয় নির্বাচন কমিশনের প্রস্তুত করা খসড়া তালিকা অনুযায়ী ভোট হবে বলে জানা গিয়েছে। বর্তমানে স্পেশাল সামারি রিভিশনের কাজ করছে জাতীয় নির্বাচন কমিশন। এর আগে তারা জানিয়েছিল ১২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১ জানুয়ারি। বিশেষজ্ঞদের দাবি, জাতীয় নির্বাচন কমিশনের প্রস্তুত করার খসড়া তালিকা অনুযায়ী ভোট করাতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। আর সেই অনুযায়ী ওই তারিখই ঘোষণা করা হয়েছিল। ‌কিন্তু জাতীয় নির্বাচন কমিশন খসড়া তালিকা প্রকাশের দিন বদলে ২৩ নভেম্বর এবং চূড়ান্ত তালিকা ১৬ জানুয়ারি প্রকাশ করার কথা ঘোষণা করেছে। আর সেই কারণে রাজ্য নির্বাচন কমিশনের তরফেও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, আগামী ২৩ নভেম্বর যদি জাতীয় নির্বাচন কমিশনের তরফে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়, সেক্ষেত্রে সেই তালিকাকেই ‘ভিত্তি’ ধরে পুরভোট করাতে আগ্রহী রাজ্য নির্বাচন কমিশন। তবে সেক্ষেত্রেও ডিসেম্বরে ভোট কোনোভাবেই সম্ভব নয়। সেক্ষেত্রে আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে হতে পারে কলকাতা-হাওড়া সহ সাতটি পুরসভার পুরভোট, এমনটাও চর্চা চলছে প্রশাসনিক মহলে।