Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

কমছে ঠান্ডা, তবুও শহরে বজায় রয়েছে শীতের আমেজ

কমছে ঠান্ডা, তবুও শহরে বজায় রয়েছে শীতের আমেজ
  • ২০ জানুয়ারি, ২০২৬ ১০:০১
Prefer us on Google

মাঘের শুরুতে ধীরে ধীরে শীত কমলেও, একেবারে রাজ্য থেকে ঠান্ডা বিদায় নিয়েছে এটা বলা যাবে না। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ঠান্ডা ফের পড়তে পারে। আজ, মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। হাওয়া অফিসের পূর্বাভাস, এদিন শহরের আকাশ পরিষ্কার থাকবে। যদিও সকালে হাল্কা কুয়াশা ছিল। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।  

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ