Bartaman Logo
২৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রেজাল্টের আগেই শুনশান শহর, বাজার করে ছুটির মেজাজে মানুষ

নেই বাস। অটোর লম্বা লাইন। শুনশান শহরে শুধু একটাই প্রশ্ন, ‘কী যে হবে!’ গড়িয়ার বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে এক বাস কনডাক্টর বলছিলেন, ‘এখন থেকেই সব ছুটির মুডে চলে গিয়েছে।

রেজাল্টের আগেই শুনশান শহর,  বাজার করে ছুটির মেজাজে মানুষ
  • ৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেই বাস। অটোর লম্বা লাইন। শুনশান শহরে শুধু একটাই প্রশ্ন, ‘কী যে হবে!’ গড়িয়ার বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে এক বাস কনডাক্টর বলছিলেন, ‘এখন থেকেই সব ছুটির মুডে চলে গিয়েছে। মাংস-ভাত খেয়ে লোকে ঘুম দেবে। ফের রেজাল্টের দিন সকাল থেকে টিভি খুলে লোকজন বসে যাবে।’ কিন্তু এমন শুনশান শহরে পথে বেরিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাস-অটো কিংবা ক্যাব সবকিছুরই আকাল। আবার গাড়ি নিয়ে গণনা কেন্দ্রের আশাপাশের রাস্তাতেও প্রবেশ করা যাচ্ছে না। সেখানে আবার বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী নিরাপত্তায় রয়েছেন। শুধু যে গণপরিবহণের আকাল তা নয়, দোকানপাটও প্রায় বন্ধ। তাই রবিবারের শহর ঘরবন্দিই থাকল। দেশপ্রিয় পার্ক থেকে মিন্টো পার্কের দিকে একের পর এক ফাঁকা বাস দৌড়োচ্ছে। কনডাক্টররা বলছেন, ‘বেশিরভাগ বাসই তো কমিশন নিয়ে নিয়েছে। যে-কটা চলছে সেগুলোও এরকম ফাঁকা। লোকজন রাস্তাতেও খুব একটা বের হননি।’ এমনকি, দক্ষিণ কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় যেমন, গড়িয়াহাট, রাসবিহারী, দেশপ্রিয় পার্কে ফাঁকার অটোর লাইন চোখে পড়ল। অটো চালকরাও বলছেন, একেই রবিবার তার উপর সোমবার ভোটের রেজাল্ট! লোকজন আর কেউ রাস্তায় নেই। তবে অনেককেই দেখা গেল, যানবাহন কিছু না পেয়ে অটো ভাড়া করেই বাড়ি ফিরলেন শহরবাসী। 

Advertisement

গড়িয়াহাট বাজারে মাংস কিনতে আসা এক ব্যক্তির কথায়, ‘কাল একেবারেই আর বাড়ির বাইরে বেরোব না। এই বাজার করে নিয়ে বাড়ি ঢুকে যাব। সোমবার সকাল থেকে টিভির সামনে বসে পড়ব। রেজাল্টের আগের দিন রবিবার পড়ে গিয়েছে বলে চারপাশে এতখানি শুনশান। অফিস-কাছারিও কিছু নেই। সকলেই ছুটির মেজাজে চলে গিয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ