Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আদালতের নির্দেশ, থাইল্যান্ডে অপসারিত প্রধানমন্ত্রী

মাত্র এক বছর ক্ষমতায় থাকার পরই অপসারিত করা হল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতোংটার্ন সিনওয়াত্রাকে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শুক্রবার দেশের সাংবিধানিক আদালত তাঁর প্রধানমন্ত্রী পদ খারিজ করে দিয়েছে।

আদালতের নির্দেশ, থাইল্যান্ডে অপসারিত প্রধানমন্ত্রী
  • ৩১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ব্যাংকক: মাত্র এক বছর ক্ষমতায় থাকার পরই অপসারিত করা হল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতোংটার্ন সিনওয়াত্রাকে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শুক্রবার দেশের সাংবিধানিক আদালত তাঁর প্রধানমন্ত্রী পদ খারিজ করে দিয়েছে। গত বছরই দেশের সবচেয়ে নবীন তথা ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সিনওয়াত্রা। আদালতের তরফে জানানো হয়, জুনে কম্বোডিয়ার প্রাক্তন রাষ্ট্রপ্রধান হুন সেনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন সিনওয়াত্রা। সে সময় দুই দেশের সীমান্তে রক্তক্ষয়ী সংগ্রাম চলছে। এই অবস্থায় শত্রু দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনার জন্যই তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনে থাইল্যান্ডের সেনাবাহিনী। আর তাতেই প্রধানমন্ত্রীর পদ খোয়াতে হল সিনওয়াত্রাকে। তাঁর পূর্বসূরি শ্রেত্থা থাভিসিনকেও আদালতের নির্দেশেই সরিয়ে দেওয়া হয়েছিল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ