Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিয়োগের দাবি তুলে বিধানসভা অভিযান টেট উত্তীর্ণদের, ধুন্ধুমার

২০২২ সালের প্রাথমিক টেট উত্তীর্ণদের বিধানসভা অভিযান ঘিরে বৃহস্পতিবার উত্তপ্ত হল শহর। এদিন এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে আচমকাই বেরিয়ে বিক্ষোভকারীরা ছুট লাগান বিধানসভার দিকে।

নিয়োগের দাবি তুলে বিধানসভা অভিযান টেট উত্তীর্ণদের, ধুন্ধুমার
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২২ সালের প্রাথমিক টেট উত্তীর্ণদের বিধানসভা অভিযান ঘিরে বৃহস্পতিবার উত্তপ্ত হল শহর। এদিন এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে আচমকাই বেরিয়ে বিক্ষোভকারীরা ছুট লাগান বিধানসভার দিকে। পুলিশ তাঁদের তড়িঘড়ি ঘিরে ফেলে। দু-পক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তিও হয়। লালবাজার জানিয়েছে, মোট ১৪০ জন বিক্ষোভকারীকে আটক করে সেন্ট্রাল লক আপে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যার দিকে অবশ্য সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। টেট উত্তীর্ণদের দাবি, রাজ্যে ৫০-৫১ হাজার শূন্যপদ রয়েছে। তিনবছর ধরে তাঁরা টেট পাশ করে বসে থাকলেও নিয়োগ হচ্ছে না। বিকাশ ভবন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদে অভিযান করেও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা বিধানসভা অভিযান করেছেন। নেপালের বিপর্যয় দেখিয়েও রাজ্য সরকারকে সতর্ক করেন অনেকে। পুলিশের বিরুদ্ধেও অতিসক্রিয়তার অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। 

Advertisement

এদিকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির উদ্দেশেও রওনা দেন বেশকিছু বিক্ষোভকারী। কালিন্দী এলাকায় গিয়ে অবশ্য তাঁরা পুলিশের বিক্ষোভের মুখে পড়েন। প্ল্যাকার্ড নিয়ে তাঁরা স্লোগান দিতে থাকেন। হুঁশিয়ারি দেন, পুজোর আগে শূন্যপদ ঘোষণা না-হলে আরও বড় আন্দোলনে শামিল হবেন তাঁরা। শিক্ষামন্ত্রী এ প্রসঙ্গে বলেন, যে ৫০-৫১ হাজার শূন্যপদের কথা বলছে, তার কোনও ভিত্তি নেই। পর্ষদ এটা এখনও প্রকাশ করেনি। তবে, দ্রুত প্রকাশ করবে। এই তথ্য দপ্তরেও পৌঁছয়নি। জেলাগুলিতে ডিপিএসসি এই শূন্যপদের হিসেব করে পাঠাচ্ছে। তাই তার আগে এরকম দাবি বা আন্দোলন কর্মসূচির গ্রহণের কোনও অর্থ নেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ