Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

৮ জেএমবি জঙ্গির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আগামী ৯ জুলাই

২০২০ সালে কলকাতা পুলিশের এসটিএফের হাতে ধৃত আট জেএমবি জঙ্গির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য হল ৯ জুলাই। শনিবার কলকাতা বিচারভবন সূত্রে এ কথা জানা গিয়েছে।

৮ জেএমবি জঙ্গির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আগামী ৯ জুলাই
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২০ সালে কলকাতা পুলিশের এসটিএফের হাতে ধৃত আট জেএমবি জঙ্গির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য হল ৯ জুলাই। শনিবার কলকাতা বিচারভবন সূত্রে এ কথা জানা গিয়েছে। মামলার বিশেষ সরকারি আইনজীবী গণেশ মাইতি জানান, এই মামলায় সম্প্রতি একজন এসটিএফের অফিসার আদালতে সাক্ষ্য দেন। ওই অফিসারের উপস্থিতিতে মুর্শিদাবাদের এক অভিযুক্তের  বাড়ি থেকে বেশ কিছু জিনিসপত্র উদ্ধার হয়। আগামী ৯ জুলাই ফের ওই পুলিশ অফিসারের সাক্ষ্য পেশ করার কথা। অভিযুক্তদের আইনজীবী ফজলে আহমেদ খান বলেন, ‘আমাদের মক্কেলদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন। মামলার বিচারপর্বে আমরা আমাদের বক্তব্য আদালতের কাছে তুলে ধরব।’ ২০২০ সালে এসটিএফ গোপন সূত্রে খবর পায়, শহরে কিছু জঙ্গি নাশকতা ঘটানোর চেষ্টা চালাতে পারে। তারই ভিত্তিতে গোয়েন্দারা তদন্তে নেমে একাধিক জেএমবি জঙ্গিকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযুক্ত করে। ইতিম঩ধ্যে অধিকাংশ অপরাধী দোষ কবুল করে সাজাপ্রাপ্ত হয়েছে। বাকি আট জেএমবি জঙ্গির বিরুদ্ধে চলছে মামলার শুনানি।                                                                                       

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ