Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বালির নিবেদিতা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ৪ জনের

বালির নিবেদিতা সেতুর টোলওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা। যার জেরে মৃত্যু হল ৪ জনের। শুক্রবার ভোররাতে এই দুর্ঘটনাটি ঘটেছে।

বালির নিবেদিতা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ৪ জনের
  • ২১ মার্চ, ২০২৫ ১১:০৩

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বালির নিবেদিতা সেতুর টোলওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা। যার জেরে মৃত্যু হল ৪ জনের। শুক্রবার ভোররাতে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

জানা গিয়েছে, একটি চারচাকা ছোট পণ্যবাহী গাড়ি কাপড় বোঝাই করে হাবরা থেকে অঙ্কুরহাটি হাটের দিকে যাচ্ছিল। গাড়ির পিছনে ছিলেন ৬ জন শ্রমিক। লালবাড়ির সামনে গাড়িটি সেতুর টোলওয়েতে উঠতেই পেছনের একটি টায়ার ফেটে যায়। আচমকা এই ঘটনার জেরে উল্টে যায় গাড়ি। ফলে পেছনে থাকা ৬ জন শ্রমিক ব্রিজের রেলিং পেরিয়ে প্রায় ৪০ ফুট নিচে রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চারজনের।

দুর্ঘটনার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসে বালি থানার পুলিস। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বালি থানার পুলিস।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মধুসূদন রায় বলেন, "ব্রিজের উপর থেকে বেশ কয়েকজন রাস্তায় এসে পড়ে। ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল দেহগুলো। মর্মান্তিক এই দৃশ্য দেখা যায় না।" হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত দুই ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা।

সম্পর্কিত সংবাদ