নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোমবার রাতে সোনারপুরে সিপিএম-বিজেপি সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজপুর সোনারপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পাশ্চাত্যপাড়ায় ঘটেছে এই ঘটনা। সংঘর্ষে আহত হয়েছেন দুই দলের ছ’জন। উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলে সরব হয়েছে। সিপিএমের জেলা কমিটির সদস্য স্বপন ধর বলেন, সোমবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ পার্টি অফিসে বিজেপির গুন্ডাবাহিনীর আক্রমণের চেষ্টা করে। সেটা আটকে দিয়ে পাল্টা প্রতিরোধ করে আমাদের নেতা-কর্মীরা। গড়ে তোলা হয় গণআন্দোলন। আর এই নিয়েই বেশ কিছুক্ষণ ধরে চলে অশান্তি। আমাদের চারজন কর্মীর অল্পবিস্তর আঘাত লেগেছে।



