Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে ব্যাপক উত্তেজনা

রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে ব্যাপক উত্তেজনা
  • ১৬ মে, ২০২৫ ২৩:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: শুক্রবার সন্ধ্যায় ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। রোগীর পরিবারের লোকজন ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তির অভিযোগ। ধুবুলিয়া থানার পুলিস গিয়ে পরিস্থিতি কোনওরকমে নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। 

Advertisement

জানা গিয়েছে, এদিন সকালে বেলপুকুরের বাসিন্দা বৃন্দাবন দাস (৬০) নামে এই ব্যক্তি ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়। পরিবারের অভিযোগ সকাল থেকে বিনা চিকিৎসার ফেলে রাখা হয় রোগীকে। দীর্ঘক্ষণ চিকিৎসা না পাওয়ায় শুক্রবার সন্ধ্যায় রোগীর মৃত্যু হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রোগীর পরিবারের লোকজন হাসপাতালের ডাক্তারের উপর চড়াও হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ধুবুলিয়া থানা থেকে পুলিস বাহিনী আসে। 

রোগীর পরিবারের দাবি, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে উচ্চ আধিকারিক না আসা পর্যন্ত তাঁরা হাসপাতাল ছাড়বে না।‌ শেষ পর্যন্ত রাত নটা নাগাদ ব্লকের স্বাস্থ্য আধিকারিক হাসপাতালে আসেন। বর্তমানে স্বাস্থ্য আধিকারিক রোগীর পরিবার পরিজনের সঙ্গে কথা বলছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ