Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশের নতুন নোটে মন্দির-মসজিদ বিতর্ক, বাদ যাচ্ছে বঙ্গবন্ধুর ছবি

বাংলাদেশে দ্রুত নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের উপর চাপ বাড়ছে। ডিসেম্বরের মধ্যে ভোটের দাবিতে ঢাকায় বিশাল মিছিল করেছে বিএনপি।

বাংলাদেশের নতুন নোটে মন্দির-মসজিদ বিতর্ক, বাদ যাচ্ছে বঙ্গবন্ধুর ছবি
  • ৩০ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

ঢাকা: বাংলাদেশে দ্রুত নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের উপর চাপ বাড়ছে। ডিসেম্বরের মধ্যে ভোটের দাবিতে ঢাকায় বিশাল মিছিল করেছে বিএনপি। এই রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই এবার নোট বিতর্কে শোরগোল তৈরি হয়েছে। আগামী ১ জুন বাংলাদেশ ব্যাঙ্ক বাজারে আনছে নতুন ১০০০, ৫০ ও ২০ টাকার নোট। এই নোটগুলির নকশা বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা মাফিকই এই নতুন নোটে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি থাকছে না। বাংলাদেশ ব্যাঙ্ক এই নোটগুলির ছবি প্রকাশ করার আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবি ঘিরে উত্তেজনা তৈরি হয়। দাবি করা হয়, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি সরিয়ে নতুন নোটে দিনাজপুরের কান্তজিউ মন্দিরের ছবি ব্যবহার করা হয়েছে। বিশেষ করে নতুন ২০ টাকার নোটের ডিজাইন নিয়ে বিতর্ক তৈরি হয়। যদিও বাংলাদেশ ব্যাঙ্কের তরফে বলা হয়, এই নোটগুলিতে মন্দির, মসজিদ, বৌদ্ধবিহার সহ বাংলাদেশের সহ ধরনের স্থাপত্যই স্থান পেয়েছে। মসজিদের পরিবর্তে মন্দিরের ছবি ব্যবহারের দাবি সত্য নয়। এদিন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নোটগুলির পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও চালু থাকবে। ১ হাজার টাকার নতুন নোটের সামনে বাঁপাশে থাকছে জাতীয় স্মৃতিসৌধ ও সাভারের ছবি। উল্টো দিকে জাতীয় সংসদ ভবনের ছবি। বিতর্কের কেন্দ্রে থাকা ২০ টাকার নোটে একইসঙ্গে দিনাজপুরের কান্তজিউ মন্দির এবং নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি রয়েছে বলে জানানো হয়েছে। 

Advertisement

নোট বিতর্কের পাশাপাশি নির্বাচন ইস্যুতেও চলছে দড়ি টানাটানি। এব্যাপারে স্পষ্ট জবাব এড়িয়েই যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। জাপান সফরে টোকিওয় এসে ইউনুসের পাল্টা দাবি, ক্ষমতার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন ‘অধৈর্য’ রাজনীতিবিদরা। আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচন হবে। সংস্কারের যে কাজ চলছে, তা কত দ্রুত হয় তার উপর নির্ভর করছে ভোট কবে হবে। এই মন্তব্য নিয়ে পাল্টা খোঁচা দিয়ে বিএনপি নেত্রী নিলুফা বলেছেন, ইউনুস তো গ্রামীণ ব্যাঙ্কের পদই ছাড়তে চান না। তিনি রাষ্ট্রের পদ ছাড়বেন কীভাবে?  

সম্পর্কিত সংবাদ