Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

উত্তুরে হাওয়ার দাপটে ফের শহরে কমল তাপমাত্রা, জানুন আজকের আবহাওয়ার আপডেট

উত্তুরে হাওয়ার দাপটে ফের শহরে কমল তাপমাত্রা, জানুন আজকের আবহাওয়ার আপডেট
  • ১৬ জানুয়ারি, ২০২৬ ১০:০১
Prefer us on Google

উত্তুরে হাওয়ার দাপটে ফের শহরে একধাক্কায় নামল তাপমাত্রা। জাঁকিয়ে পড়ল শীত। আজ, শুক্রবার সকাল থেকেই শীতের দাপট ফিরেছে শহরে। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, শুক্রবার শহরের আকাশ থাকবে পরিষ্কার। এদিন সকালে শহরে ছিল হাল্কা কুয়াশা। আজ, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ