Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম কিশোর বন্ধ দোকানঘরে উদ্ধার আরও ৭টি তাজা বোমা

বোমাকে বল ভেবে খেলতে গিয়ে চরম বিপত্তি। বোমা ফেটে গুরুতর আহত এক কিশোর।

বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম কিশোর বন্ধ দোকানঘরে উদ্ধার আরও ৭টি তাজা বোমা
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা, ইসলামপুর: বোমাকে বল ভেবে খেলতে গিয়ে চরম বিপত্তি। বোমা ফেটে গুরুতর আহত এক কিশোর। চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাগলপীর এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শেষপর্যন্ত ঘটনাস্থল থেকে আরও ৭ টি তাজা বোমা উদ্ধার হয়। ইসলামপুর পুলিশ জেলার সুপার রাজেশ সিং বলেন, যে বন্ধ দোকানঘর থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, সেটি সইফুদ্দিন নামে এক ব্যক্তির। তিনি পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি, উদ্ধার হওয়া বোমাগুলি কে বা কারা সেখানে আনল তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, সইফুদ্দিন নামে এক স্থানীয় বাসিন্দার দীর্ঘদিনের একটি বন্ধ টিনের দোকানঘরে থাকা একটি বোমাকে বল ভেবে খেলছিল কিশোরটি। 

Advertisement

খেলার সময় হঠাত্ সেটি ফেটে যায়। গুরুতর আহত ওই কিশোরের মা আলিয়ারা বেগম বলেন, ওই বোমা কী করে আমার ছেলের কাছে এল জানি না। প্রতিদিনের মতো আমার ছেলে খেলছিল। বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে সেটি ফেটে যায়। ছেলের চোখে গুরুতর আঘাত আছে। ঘটনা প্রসঙ্গে জেলা বিজেপির সহ সভাপতি সুরজিৎ সেনের বক্তব্য, ভোটে সন্ত্রাস সৃষ্টির জন্য তৃণমূল এসব মজুত করেছিল। শেষ পর্যন্ত বিজেপি ক্ষমতায় আসায় আর সন্ত্রাস করার সুযোগ পায়নি। এই ঘটনায় যাঁরা দায়ী শীঘ্রই পুলিশ তাঁদের গ্রেপ্তার করবে। যদিও বিজেপির বক্তব্য নস্যাৎ করেছেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য দীনেশ সিংহ। বলেছেন, দুষ্কৃতীরা ওই বোমা জড়ো করে রাখতে পারে। আমাদের চাকুলিয়া আগাগোড়াই শান্ত। ভোটের সঙ্গে এই বোমার কোনো সম্পর্ক নেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ