Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গার্ডেনরিচ ফ্লাইওভারে দুর্ঘটনায় মৃত্যু কিশোরের

হেলমেট নেই। ড্রাইভিং লাইসেন্সও নেই। গার্ডেনরিচ ফ্লাইওভারে স্কুটারে বেপরোয়া গতি তুলেছিল কিশোর। পিছনে বসেছিল আর একজন।

গার্ডেনরিচ ফ্লাইওভারে দুর্ঘটনায় মৃত্যু কিশোরের
  • ১৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হেলমেট নেই। ড্রাইভিং লাইসেন্সও নেই। গার্ডেনরিচ ফ্লাইওভারে স্কুটারে বেপরোয়া গতি তুলেছিল কিশোর। পিছনে বসেছিল আর একজন। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটার থেকে ছিটকে পড়ে মৃত্যু হল চালকের। মৃতের নাম মহম্মদ শাম আন ইউসুফ খান (১৬)। পিছনে থাকা কিশোর আসাদ আহমেদ খানও (১৫) গুরুতর জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম বন্দর থানার পুলিশ। দু’জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা স্কুটার চালককে মৃত ঘোষণা করেন। আসাদের চিকিৎসা চলছে। মঙ্গলবার বিকাল ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। অন্যদিকে, বড়বাজার থানা এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল পথচারীর। মৃতের নাম জাহানারা বিবি। (৬০)। হুগলির বাসিন্দা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ