Bartaman Logo
৯ জুন, ২০২৬

নাইটহুড সম্মান পেলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান চন্দ্রশেখরণ

ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য টাটা গোষ্ঠীর চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণকে নাইটহুডে ভূষিত করল ব্রিটিশ প্রশাসন। তাঁকে নাইট কমান্ডর অব দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (কেবিই) সম্মান দেওয়া হয়।

নাইটহুড সম্মান পেলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান চন্দ্রশেখরণ
  • ২০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য টাটা গোষ্ঠীর চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণকে নাইটহুডে ভূষিত করল ব্রিটিশ প্রশাসন। তাঁকে নাইট কমান্ডর অব দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (কেবিই) সম্মান দেওয়া হয়। বুধবার নয়াদিল্লিতে ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত ব্রিটেনের হাই কমিশনার লিন্ডি ক্যামেরন। রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধি হিসাবে চন্দ্রশেখরণের হাতে নাইট উপাধি তুলে দেন তিনি। বিবৃতি দিয়ে ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, ‘ব্রিটেনে দীর্ঘদিন ধরে বিনিয়োগ করে আসছে টাটা গোষ্ঠী। ইস্পাত, প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তারা। টাটা গোষ্ঠীর চেয়ারম্যান হিসাবে ব্যবসায়িক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছেন চন্দ্রশেখরণ। তারই স্বীকৃতি এই নাইট উপাধি।’ নাইটহুড পেয়ে উচ্ছ্বসিত টাটা গোষ্ঠীর চেয়ারম্যান। তাঁর কথায়, ‘ব্রিটেন, ভারত ও টাটা গোষ্ঠীর মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

Advertisement
সম্পর্কিত সংবাদ