Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিমান দুর্ঘটনা: নিহতদের পরিবার পিছু ১ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা টাটাদের

বিমান দুর্ঘটনা: নিহতদের পরিবার পিছু ১ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা টাটাদের
  • ১৩ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

আহমেদাবাদ: আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪১ জনে। তাঁদের পরিবারের কাছে এই ক্ষতি অপূরণীয় হলেও, আর্থিক ভাবে পাশে থাকার বার্তা টাটা গোষ্ঠীর। বৃহস্পতিবারের বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে টাটারা। 

Advertisement

মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি, আহতদের চিকিৎসার সমস্ত ব্যয়ও বহন করবে টাটা গোষ্ঠী। এছাড়াও, যে হস্টেলটি বিমানের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তারও পুনঃনির্মাণে সাহায্য করা হবে বলে গ্রুপের তরফে জানানো হয়েছে।

টাটা সন্স-এর চেয়ারম্যান এন. চন্দ্রশেখরণ এই মর্মান্তিক ঘটনার পর একটি বিবৃতিতে বলেন, “এই কঠিন সময়ে আমরা ভাষা হারিয়ে ফেলেছি। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে টেক অফ করার পর ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। ওই বিমানে ক্রু ও পাইলট সহ ছিলেন ২৪২ জন যাত্রী। টেক অফ-এর পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এয়ার ইন্ডিয়ার বিমানটি। তারপরেই আহমেদাবাদ এয়ারপোর্টের বাইরে মেঘানিনগর এলাকায় একটি নির্মীয়মাণ বিল্ডিং ও চিকিৎসকদের হস্টেলে ধাক্কা মারে এয়ার ইন্ডিয়ার বিমানটি। মুহূর্তে দাউদাউ করে জ্বলে ওঠে। বিমান যাত্রীদের পাশাপাশি মৃত্যু হয় হস্টেলে থাকা ৫ চিকিৎসকেরও। 

সম্পর্কিত সংবাদ