Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বায়োপিকে তামান্না

বায়োপিকে অভিনয় করবেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। কিংবদন্তি পরিচালক ভি শান্তারামের জীবনীচিত্র তৈরি হচ্ছে বলিউডে।

বায়োপিকে  তামান্না
  • ১ ডিসেম্বর, ২০২৫ ১৭:১২
Prefer us on Google

বায়োপিকে অভিনয় করবেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। কিংবদন্তি পরিচালক ভি শান্তারামের জীবনীচিত্র তৈরি হচ্ছে বলিউডে। ছবির নাম ‘চিত্রপতি ভি শান্তারাম’। সেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীকে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে যোগ দিলেন তামান্না। পাশাপাশি রয়েছেন অভিনেতা ফারদিন খানও। ছবিটি প্রযোজনার দায়িত্বে ভি শান্তারামের পুত্র কিরণ শান্তারাম। ইতিমধ্যে ছবির লুকসেট শেষ হয়েছে বলে খবর। শীঘ্রই শ্যুটিং শুরু হতে পারে। ব্যক্তিজীবনে তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিংবদন্তি পরিচালক ভি শান্তারাম। ফলে তিনজন নায়িকা থাকবেন সিনেমায়। তাঁদের মধ্যে একজনের ভূমিকায় দেখা যেতে পারে তামান্নাকে। আরও দু’জনের খোঁজ চলছে। এর আগে এই ধরনের চরিত্রে দেখা যায়নি তামান্নাকে। ফলে এই ছবি অভিনেত্রীর কেরিয়ারের মাইলস্টোন হতে চলেছে বলে আশাবাদী তাঁর অনুরাগীরা। ছবির জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ