Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬

ইসলামাবাদের সঙ্গে শুধু পাক অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে: রাজনাথ সিং

ইসলামাবাদের সঙ্গে শুধু পাক অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে: রাজনাথ সিং
  • ২৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দ্রাস: সন্ত্রাসবাদকে ‘রাষ্ট্রীয় নীতি’র অংশ হিসাবে ব্যবহারের জন্য পাকিস্তানকে তুলোধনা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার কারগিল বিজয় দিবস উপলক্ষ্যে জম্মু ও কাশ্মীরের দ্রাসে ‘কারগিল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী। কারগিল যুদ্ধে ঐতিহাসিক বিজয়কে ‘ভারতমাতার মুকুটে খচিত এক উজ্জ্বল হিরে’ বলে অভিহিত করেন তিনি। পাকিস্তানকে তাঁর স্পষ্ট বার্তা, পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই আলোচনা হলে পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে না। অপারেশন সিন্দুরের প্রসঙ্গ উল্লেখ করে রাজনাথ বলেন, ‘ভারতের দিকে আঙুল তুললে তার পরিণতি কী হতে পারে বুঝতে পেরেছে পাকিস্তান।’ কারগিল যুদ্ধে বীর জওয়ানদের এদিন শ্রদ্ধা জানিয়েছেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। তিনি বলেন, ‘দেশের বীর সন্তানদের অতুলনীয় সাহস, ত্যাগ এবং অদম্য দেশপ্রেম আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’ প্রতিরক্ষামন্ত্রী, লেফটেন্যান্ট গভর্নর ছাড়াও দ্রাসে এদিন শ্রদ্ধা নিবেদন করেন সেনাপ্রধান ধীরজ শেঠ ও অন্যান্য সেনা আধিকারিক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ