মুম্বই: বি-টাউনে ফের ক্যান্সারের হানা। দ্বিতীয়বার ক্যান্সারের আক্রমণের মুখে পড়লেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। বিশ্ব স্বাস্থ্য দিবসে নিজেই দুঃসংবাদ জানালেন তাহিরা।
মুম্বই: বি-টাউনে ফের ক্যান্সারের হানা। দ্বিতীয়বার ক্যান্সারের আক্রমণের মুখে পড়লেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। বিশ্ব স্বাস্থ্য দিবসে নিজেই দুঃসংবাদ জানালেন তাহিরা।
বিশেষ বিষয় হল, সাত বছর আগেও একবার ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তাহিরা কাশ্যপ। তখন ক্যান্সারকে জব্দ করেছিলেন লেখিকা। তবে সাত বছর পর সেই একই দুঃসংবাদ। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে ফ্যানদের একথা জানিয়েছেন তাহিরা।
সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘সাত বছর ধরে নিয়মিত স্ক্রিনিং করে আসছি। কিন্তু আবার সেই একই রোগ পাওয়া গেল। এটা আমার জন্য দ্বিতীয় রাউণ্ড।’ পাশাপাশি তিনি লেখেন, ‘যখন জীবন তোমার দিকে লেমন অর্থাৎ লেবু ছুড়ে মারবে। তখন সেটা দিয়ে লেমনেড বানিয়ে ফেল।’ তাহিরার পোস্টে স্পষ্ট, ক্যান্সারের দ্বিতীয় রাউন্ডেও লড়তে তৈরি রয়েছেন তিনি।