Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ক্লাইম্যাক্সে টাবু

ক্লাইম্যাক্সে টাবু
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০২
Prefer us on Google

কালো জাদুর জগতে পা রেখেছেন অভিনেত্রী টাবু। সৌজন্যে তাঁর অভিনীত ছবি ‘ভূত বাংলা’। শোনা যাচ্ছে, এই সিনেমার শেষ পর্যায়ের শ্যুটিং চলছে। হায়দরাবাদের রামোজি স্টুডিওতে বিশাল সেট নির্মাণ করা হয়েছে। সেখানেই শীঘ্রই এই ছবির ক্লাইম্যাক্স শ্যুট করা হবে। গত বছর প্রিয়দর্শন পরিচালিত এই ছবির ঘোষণা হয়। টাবু ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার, ওয়ামিকা গাব্বি। এই ছবিতে একজন জাদুকরের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। তাঁর চরিত্রকে কেন্দ্র করে ক্লাইম্যাক্সে পৌঁছবে ছবির গল্প। জানা গিয়েছে, হায়দরাবাদের পর লন্ডনে একদম শেষ দৃশ্যের শ্যুট করবেন নির্মাতারা। সব ঠিক থাকলে আগামী বছর এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ