Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

৮০টি মোবাইল ফেরাল পুলিস

৮০টি মোবাইল ফেরাল পুলিস
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দুর্গাপুর: শনিবার ‘ফিরে পাওয়া’ অনুষ্ঠানে হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিল আসানসোল দক্ষিণ থানার পুলিস। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি(সেন্ট্রাল) ধ্রুব দাস ও এসিপি(সেন্ট্রাল) বিশ্বজিৎ নস্কর সহ পুলিস আধিকারিকরা।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, আসানসোল শিল্পাঞ্চলজুড়ে বিভিন্ন সময়ে সাধারণ মানুষের মোবাইল ফোন হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করে ওই সমস্ত মোবাইল ফোনগুলি উদ্ধার করে। গত এক মাসে দক্ষিণ থানার পুলিস তদন্ত করে হারিয়ে যাওয়া প্রায় ৮০টি মোবাইল উদ্ধার করে। ওই মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ