Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

২১টি কচ্ছপ উদ্ধার স্বরূপনগরে, ধৃত ১

২১টি কচ্ছপ উদ্ধার স্বরূপনগরে, ধৃত ১
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: সীমান্ত থেকে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার। বুধবার সকালে বনদপ্তরের কাছে গোপন সূত্রে খবর আসে যে, স্বরূপনগর সীমান্তের হটাৎগঞ্জ দিয়ে কচ্ছপ পাচার হচ্ছে। বনদপ্তরের আধিকারিকরা সেখানে হানা দিয়ে মোটর সাইকেলে থাকা এক ব্যক্তিকে আটক করেন। তল্লাশির সময়ে তার কাছে থাকা দু’টি ব্যাগ থেকে ২১টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়।  কচ্ছপ পাচারের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেন বনদপ্তরের আধিকারিকরা। ধৃতকে জেরা করে এই কাজের সঙ্গে আর কারা জড়িত আছে, তার খোঁজ চালাচ্ছে বনদপ্তর।
Advertisement
সম্পর্কিত সংবাদ