সংবাদদাতা, বসিরহাট: হারিয়ে যাওয়া ৭৫টি মোবাইল ফেরত দিল বসিরহাট থানার পুলিস। বিভিন্ন সময়ে এগুলি খোয়া গিয়েছিল, অথবা চুরি হয়েছিল। অভিযোগ দায়ের হয় বসিরহাট থানায়। তদন্তে নেমে এক মাসের ভিতর ৭৫টি মোবাইল উদ্ধার করে পুলিস। সেই সমস্ত মোবাইলের মালিকদের থানায় ডেকে তাঁদের হাতে সেগুলি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা হয় আজ। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয় সবার মুখে হাসি ছিল। মোবইল ফেরত পেয়ে এক ব্যক্তি জানান, অনেক কষ্ট করে মেয়েকে পড়াশোনার জন্য ফোন কিনে দিয়েছিলাম। সেটি হঠাৎ হারিয়ে যাওয়ায় বাড়ির সবার মন খারাপ ছিল। পুলিসের তৎপরতায় ভীষণ খুশি আমরা।



