Bartaman Logo
২৭ মে, ২০২৬

১০টি বাঘের হদিশ

১০টি বাঘের হদিশ
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
রণথম্বোর থেকে ক’দিন আগেই ২৫টি বাঘ নিখোঁজ হয়েছিল। বৃহস্পতিবার বনদপ্তরের তরফে জানানো হয়, নিখোঁজ সেই বাঘগুলির মধ্যে ১০টির হদিশ মিলেছে। রাজস্থানের প্রধান বন আধিকারিক পবনকুমার উপাধ্যায় জানান, রাজধানী জয়পুর থেকে ১৩০ কিলোমিটার দূরে অরণ্য এলাকা থেকে ২৫টি বাঘ নিখোঁজের খবর মিলেছিল। তবে তাদের মধ্যে ১০টিকে চিহ্নিত করা গিয়েছে। ক্যামেরা ট্র্যাপিংয়ের সাহায্যেই তাদের খোঁজ মেলে। আপাতত ১০টি বাঘের খোঁজ মিলল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ