Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

স্যালাইনে ছত্রাক, পরীক্ষায় ধরা পড়ল শিলিগুড়ি জেলা হাসপাতালে

স্যালাইনে ছত্রাক, পরীক্ষায় ধরা পড়ল শিলিগুড়ি জেলা হাসপাতালে
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: জেলা স্বাস্থ্যদপ্তরের কেনা স্যালাইনে মিলল ছত্রাক। কর্তব্যরত চিকিৎসক ও নার্সের তৎপরতায় স্যালাইন বিতর্ক থেকে রেহাই পেল শিলিগুড়ি জেলা হাসপাতাল। মেদিনীপুর মেডিক্যাল কলেজে এক প্রসূতির মৃত্যুতে বিষ স্যালাইন ব্যবহারের অভিযোগ উঠেছে। সেই ঘটনার তদন্ত শুরু করে যে কোম্পানি থেকে স্যালাইন কেনা হয়েছিল সেই কোম্পানির স্যালাইন নিষিদ্ধ করেছে রাজ্য স্বাস্থ্যদপ্তর। বিকল্প হিসেবে অন্য কোম্পানির স্যালাইন বিভিন্ন সরকারি হাসপাতালগুলিতে সরবরাহ করা হয়েছে। সেইমতো জেলা স্বাস্থ্যদপ্তরের তরফে শিলিগুড়ি জেলা হাসপাতাল বেশকিছু স্যালাইন পেয়েছে। আর সেই স্যালাইনের মধ্যে একটি বোতলে পাওয়া গেল ছত্রাকযুক্ত স্যালাইন। বুধবার হাসপাতালের ওটি স্টোরে নিয়মমাফিক পরীক্ষার সময় ওই বোতলে ছত্রাক নজরে আসে। 
Advertisement
হাসপাতাল সুপার ডাঃ চন্দন ঘোষ বলেন, প্রতিটি স্যালাইন ব্যবহারের আগে আমাদের চারটি ধাপে নিয়মমাফিক পরীক্ষা করে দেখা হয়। সেই পরীক্ষার দ্বিতীয় ধাপে ওটি সাব স্টোরে কর্তব্যরত নার্স ও  চিকিৎসকরা দেখেন সেখানকার একটি বোতলের স্যালাইনে ছত্রাক রয়েছে। সঙ্গে সঙ্গেই সেই বোতলটি সিল করে সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকের কাছে পাঠিয়ে রিপোর্ট করা হয়েছে। আর এই পরীক্ষা নিয়মিত হয় বলেই এই ছত্রাক যুক্ত স্যালাইন ওটি টেবিলেও পৌঁছয়নি। কোনও রোগীকেও দেওয়া হয়নি। এদিকে, এই ঘটনা নিয়ে কোনও রোগীর তরফেও অভিযোগ আসেনি। ওই ছত্রাকযুক্ত স্যালাইন কোনও রোগীকে দেওয়া হয়নি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ