স্ট্রেস অর্থাৎ উদ্বেগ দৈনন্দিন জীবনে সকলকেই সামলাতে হয়। অভিনয় পেশার সঙ্গে যুক্ত পেশাদারদের স্ট্রেস খানিক আলাদা বলে মনে করেন অভিনেত্রী মধু। কিন্তু তা নিজের আয়ত্তে রাখতে হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে গুছিয়ে নানাবিধ কাজ শেষ করতে পারাটা যেমন শিখতে হয়, তেমনই উদ্বেগ নিয়ন্ত্রণের উপায়ও শেখা জরুরি বলে মনে করেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নানা বিষয়ের উপর নিজের মতামত ভাগ করে নেন মধু। মন ভালো রাখার নানা টোটকা শেয়ার করেন। এবিষয়ে মধুর মত, ‘নিজেকে শান্ত রাখতে পারাটাই আনন্দের সংজ্ঞা। সময়ের কাজ সময়ে শেষ করতে পারলে উদ্বেগ কম হবে। দেখবেন, তাতেই ভালো থাকবেন।’ এক সময় বেশ কিছু হিট ছবির নায়িকা মধু জানিয়েছেন, এখন বলিউডে কাজের ধরন বদলেছে। সেই বদলের সঙ্গে তিনি মানিয়ে নিয়েছেন। আপাতত ভালো চিত্রনাট্যের অপেক্ষায়। সুযোগ পেলে ফের বড়পর্দায় চুটিয়ে কাজ করতে চান মধু।



