Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬

দিল্লিতে অর্থমন্ত্রীদের সম্মেলনে তাপবিদ্যুতে ‘ফোকাস’ স্বপনের

নিবার দিল্লিতে রাজ্যের অর্থমন্ত্রীদের সম্মেলনে বাংলার থার্মাল পাওয়ার ক্ষেত্রের উপর ‘ফোকাস’ করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী স্বপন দাশগুপ্ত।

দিল্লিতে অর্থমন্ত্রীদের সম্মেলনে তাপবিদ্যুতে ‘ফোকাস’ স্বপনের
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শনিবার দিল্লিতে রাজ্যের অর্থমন্ত্রীদের সম্মেলনে বাংলার থার্মাল পাওয়ার ক্ষেত্রের উপর ‘ফোকাস’ করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী স্বপন দাশগুপ্ত। জানা গিয়েছে, এব্যাপারে রাজ্যের অর্থমন্ত্রী স্বপনবাবু জানিয়েছেন, বাংলায় তাপবিদ্যুৎ বা থার্মাল পাওয়ারের ক্ষেত্রটি অনেক বেশি উজ্জ্বল। এই ক্ষেত্রের সম্ভাবনা অনেক বেশি। এর আরও প্রসারের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারকে অনুরোধও করেছেন তিনি। যদিও এসংক্রান্ত ক্ষেত্রে নির্দিষ্ট করে কোনো লগ্নির প্রস্তাব দেননি বাংলার অর্থমন্ত্রী। রাজ্যে শিল্পের পরিবেশ তৈরি কর‍তে হলে জমি প্রয়োজন। আগের সরকারের কারণে রাজ্যে যে জমি সমস্যা রয়েছে, তা দূর করতে হবে। বাংলাকে শিল্পনগরী হিসাবে গড়ে তুলতে হবে। অর্থমন্ত্রীদের সম্মেলনে বলেছেন স্বপনবাবু। দিল্লিতে শুক্র এবং শনিবার দু’দিনব্যাপী চলেছে রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে সম্মেলন। ভারত মণ্ডপমে অর্থমন্ত্রক আয়োজিত এই সম্মেলনের মূল বিষয়ই ছিল ‘বিকশিত ভারত, ২০৪৭ তৈরির লক্ষ্যে দেশের অর্থনৈতিক যাত্রা।’ সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও। সরকারি সূত্রে জানা গিয়েছে, সীতারামনের সামনেই থার্মাল পাওয়ার সংক্রান্ত বিষয় নিয়ে নিজের বক্তব্য পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পাশাপাশি জানা গিয়েছে, দিল্লিতে শিল্পমন্ত্রীদের দু’দিনের সম্মেলনে কৃষি সহ বাংলার একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিয়েই উৎসাহ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের অর্থমন্ত্রীদের সম্মেলনে কেন্দ্র বুঝিয়েছে, বাংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরের শিল্প পরিবেশে তারা আগ্রহী।  ফাইল চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ