Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়িতে মৃত বধূর পরিবারের সঙ্গে কথা তদন্ত কমিটির

সিউড়িতে মৃত বধূর পরিবারের সঙ্গে কথা তদন্ত কমিটির
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বধূ মৃত্যুর ঘটনায় হাসপাতালের পক্ষে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। কমিটিতে একজন ফিজিশিয়ান, জেনারেল সার্জেন, গাইনোকোলজিস্ট সহ ফরেন্সিক এক্সপার্ট রয়েছেন। মঙ্গলবার তদন্ত কমিটির সদস্যরা মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এদিন মৃতার পরিবারের তরফে চারজন হাসপাতালে উপস্থিত হয়েছিলেন। তদন্ত কমিটির সদস্যরা তাঁদের সমস্ত অভিযোগ শোনেন। সেইসঙ্গে হাসপাতালের রেকর্ডও খতিয়ে দেখা হয়েছে। যা মিলিয়ে দেখা হবে। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টও খতিয়ে দেখা হবে। সবকিছুর ভিত্তিতে চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হবে। হাসপাতাল সুপার নীলাঞ্জন মণ্ডল বলেন, খুবই দুঃখজনক ঘটনা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ