Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়িতে কাটমানি চাওয়ার অভিযোগে তৃণমূলের সভায় বিক্ষোভ  

সিউড়িতে কাটমানি চাওয়ার অভিযোগে তৃণমূলের সভায় বিক্ষোভ
 
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সিউড়ি-২ ব্লকের বাসরা গ্রামে তৃণমূলের বুথভিত্তিক সভায় বাংলার বাড়ি প্রকল্পে ঘর না পাওয়া, কাটমানি চাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখানো হল। শুক্রবার রাতে ক্ষোভ-বিক্ষোভের জেরে ওই সভা ভেস্তে যায়। পরে পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীরা নিজেদের তৃণমূল কর্মী বলে দাবি করেছেন। তাঁদের অভিযোগ, ঘরের জন্য কাটমানি চাওয়া হচ্ছে। শাসকদলের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম বলেন, এনিয়ে কেউ কিছু জানায়নি। তবে অভিযোগ সত্য প্রমাণিত হলে দল কঠোর ব্যবস্থা নেবে। বাংলার বাড়ির ঘর দেওয়া নিয়ে আমাদের দলের কারও কোনও ভূমিকা ছিল না। একই রাতে পুরন্দরপুরে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল। দলের আইটি সেলের কর্মী আমিনুল ইসলাম বলেন, বক্রেশ্বরে অনুব্রত মণ্ডলের কর্মসূচিতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পর রাতে আমাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। সেগুলি ফাটেনি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ