Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মুখ থুবড়ে পড়ল পুরসভায় ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের ব্যবস্থা

মুখ থুবড়ে পড়েছে ময়নাগুড়ি পুরসভায় ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের ব্যবস্থা। বছর খানেক আগে ময়নাগুড়ি পুরসভার পক্ষ থেকে তৈরি করা হয়েছিল ফর্ম।

মুখ থুবড়ে পড়ল পুরসভায় ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের ব্যবস্থা
  • ২৩ জুলাই, ২০২৬ ২০:১১
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: মুখ থুবড়ে পড়েছে ময়নাগুড়ি পুরসভায় ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের ব্যবস্থা । বছর খানেক আগে ময়নাগুড়ি পুরসভার পক্ষ থেকে তৈরি করা হয়েছিল ফর্ম। যেগুলি ১৭টি ওয়ার্ডের কাউন্সিলার বিভিন্ন বাড়ির মালিকদের দিয়েছিলেন। ভাড়াটে থাকলে সেই ফর্ম পূরণ করে উপযুক্ত কাগজ  জমা দিতে হতো কাউন্সিলারদের কাছে। এর ফলে বিভিন্ন স্থান থেকে কারা ময়নাগুড়িতে এসে ভাড়া থাকতেন তার তথ্য থাকত পুরসভার কাছে। কিন্তু কয়েক মাস হল এই প্রক্রিয়া বন্ধ হয়ে রয়েছে। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়িতে বেশ কিছু চুরির ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের পর জানা গিয়েছে তারা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিল।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ