Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়িতে কুম্ভমেলায় মৃতের বাড়িতে জেলাশাসক  

সিউড়িতে কুম্ভমেলায় মৃতের বাড়িতে জেলাশাসক
 
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: কুম্ভ মেলায় গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে সিউড়ির ডাঙালপাড়ার বাসিন্দা ব্রততী দাসের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সিউড়ির বাড়িতে তাঁর দেহ এসে পৌঁছয়। ওইদিনই শেষকৃত্য সম্পন্ন হয়। শুক্রবার সকালে স্থানীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলাশাসক বিধান রায় ওই বাড়িতে গিয়ে মৃতার পরিবারের সঙ্গে কথা বলেন। তাঁরা ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। জেলাশাসক বলেন, মহাকুম্ভ স্নানে যাওয়া একজন স্নানের বেশ কিছুক্ষণ পর কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান। এদিন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। তাঁর আত্মার শান্তি কামনায় প্রার্থনা করলাম। সিউড়ির বিধয়ক বলেন, উনি খুবই ভালো মানুষ ছিলেন। সমাজসেবায় ব্রতী ছিলেন। আমরা তাঁর পরিবারের পাশে আছি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ