Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে আক্রান্ত, জখম ৫ ঠিকা কর্মী

সিউড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে আক্রান্ত, জখম ৫ ঠিকা কর্মী
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পাঁচ কর্মী আক্রান্ত হলেন। তাঁরা ঠিকাদার সংস্থার অধীনে কাজ করেন। অভিযোগ, মারধর করার পাশাপাশি তাঁদের মোবাইল কেড়ে নেওয়া হয়। ঘটনায় পাঁচজন জখম হয়েছেন। তাঁদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনার পরই সিউড়ি থানার পুলিস একজনকে আটক করেছে। সোমবার সন্ধ্যায় সিউড়ি-২ ব্লকের গাংটে বৈদ্যপাড়ায় ঘটনাটি ঘটেছে। 
Advertisement
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই এলাকার এক বাসিন্দা দীর্ঘ সময় ধরেই পোল্ট্রি ফার্মের বিদ্যুৎ বিল মেটাননি। এদিন ওই কর্মীরা ফার্মের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যান। অভিযোগ, সেসময় তাঁদের মারধর করা হয়। ঘটনার খবর পেতেই পুলিস সেখানে পৌঁছায়। এরপর সকলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এবিষয়ে এক কর্মী সুভাষ লেট বলেন, বিল বাকি ছিল। সাহেবের নির্দেশে আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিলাম। বিদ্যুতের তার কেটে নামতেই আমাদের ধরে চর-থাপ্পড়, কিল-ঘুসি মারা হয়। ফার্মের মালিকের বাবাও মারধর করে। বাঁশ দিয়ে পেটানো হয়েছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ