Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়ির অনেক স্কুলেই সরস্বতী পুজোয় থিম 

সিউড়ির অনেক স্কুলেই সরস্বতী পুজোয় থিম 
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, সিউড়ি: রাত পোহালেই বাগদেবীর আরাধনায় মেতে উঠতে চলেছে সিউড়ি সহ আশেপাশের গ্রামাঞ্চল। সরস্বতী পুজোতেও থিম করেছে বিভিন্ন স্কুলগুলি। রবিবার সিউড়ির বাজারে ঠাকুরের প্রতিমা ও পুজোর অন্যান্য সামগ্রী কেনাকাটির জন্য উপচে পড়েছিল ভিড়। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পুজোর আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি সারা। জানা গিয়েছে, রবিবার দুপুর বারোটা নাগাদ বসন্ত পঞ্চমীর তিথি শুরু হয়েছে। ফলে অনেকেই এই দিন বাড়িতে বাগদেবীর আরাধনা করেছেন। সকাল থেকেই কচিকাঁচারা সরস্বতী পুজো উপলক্ষ্যে বাসন্তী রঙের পোশাক পড়ে রাস্তায় নেমে পড়েছিল। স্কুলে স্কুলে ঘুরে ঠাকুর দেখাও শুরু হয়েছে তাদের। সিউড়ি এবং আশেপাশের বিভিন্ন গ্রামাঞ্চলেও স্কুলগুলিতে সরস্বতী পুজো উপলক্ষ্যে থিম সাজানো হয়েছিল। সিউড়ি অজয়পুর উচ্চবিদ্যালয়ের এবারের সরস্বতী পুজোর থিম করা হয়েছে অরণ্যের অধিকার— জন বিস্ফোরণের জন্য প্রকৃতি ধ্বংস হচ্ছে। এই থিমের মাধ্যমে পড়ুয়াদের বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রায় দেড় মাস ধরে পড়াশোনার ফাঁকে পড়ুয়াদের নিয়ে এই থিমের কাজ হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষের দাবি। অন্যদিকে সিউড়ি রবীন্দ্রনাথ ঠাকুর বালিকা উচ্চবিদ্যালয়ের সরস্বতী পুজোর বিশেষ আকর্ষণ পড়ুয়াদের আঁকা আলপনা। পাথরচাপুরি এইচডিএমএস উচ্চ বিদ্যালয়ের পুজোর থিম ‘লুপ্তপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণ’। স্কুলের পড়ুয়ারা চাল, মুসুর ডাল, সাবু, গম ইত্যাদি দিয়ে বিভিন্ন লুপ্তপ্রায় বন্য প্রাণীর ছবি ও হাতের কাজের মাধ্যমে এই থিম প্রস্তুত করেছেন। এছাড়াও সিউড়ি বীরভূম জেলা স্কুল, বেণীমাধব উচ্চবিদ্যালয় সহ একাধিক স্কুলে সরস্বতী পুজোয় হয়েছে বিশেষ আয়োজন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ