Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬

ডিজিটাল আইনের বিধি নিয়ে কেন্দ্রকে সুপ্রিম নোটিস

ডিজিটাল ব্যক্তিগত সুরক্ষা (ডিপিডিপি) আইন নিয়ে কেন্দ্রকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। এই আইনের বেশ কিছু ধারার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে একাধিক আবেদন জমা পড়েছিল।

ডিজিটাল আইনের বিধি নিয়ে কেন্দ্রকে সুপ্রিম নোটিস
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ডিজিটাল ব্যক্তিগত সুরক্ষা (ডিপিডিপি) আইন নিয়ে কেন্দ্রকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। এই আইনের বেশ কিছু ধারার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে একাধিক আবেদন জমা পড়েছিল। সোমবার অবশ্য বিতর্কিত ধারাগুলির উপর অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলিকে নিয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ। ডিপিডিপি আইনের একাধিক বিধান নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছিলেন ডিজিটাল নিউজ প্ল্যাটফর্মের সাংবাদিক নীতিন শেঠি এবং এনসিপিআরআইয়ের পক্ষ থেকে ভেঙ্কটেশ নায়ক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ