Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিচ্ছিন্নতাবাদী নেতা সাবির শাহের জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টে

কাশ্মীরের বিচ্ছিনতাবাদী নেতা সাবির আহমেদ শাহের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। জঙ্গি কার্যকলাপে আর্থিক মদত দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে

বিচ্ছিন্নতাবাদী নেতা সাবির শাহের জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টে
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কাশ্মীরের বিচ্ছিনতাবাদী নেতা সাবির আহমেদ শাহের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। জঙ্গি কার্যকলাপে আর্থিক মদত দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার এ সংক্রান্ত মামলায় এই সিদ্ধান্ত নেয় বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, প্রায় সাত বছর জেলে রয়েছেন সাবির। এদিকে বিচার প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে। একইসঙ্গে জামিনের শর্ত নিয়ে জাতীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর পরামর্শ চেয়েছে সুপ্রিম কোর্ট। দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ‘জামিন মঞ্জুর করা হল। বিস্তারিত নির্দেশনামা শীঘ্রই প্রকাশ করা হবে।’ 

Advertisement

এদিনের শুনানিতে এনআইএ’র হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী সিদ্ধার্থ লুথরা। অন্যদিকে, সাবিরের হয়ে হাজির ছিলেন কলিন গনসালভেজ।

Advertisement
সম্পর্কিত সংবাদ