নয়াদিল্লি: সংশোধিত ওয়াকফ আইনের সাংবিধানিক গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলাগুলির জরুরি শুনানিতে রাজি হল শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এব্যাপারে আর্জি জানান প্রবীণ আইনজীবী কপিল সিবাল। জমিয়তে উলেমা-ই-হিন্দের হয়ে সওয়াল করতে গিয়ে কপিল বলেন, এই মামলাগুলির জরুরি শুনানির প্রয়োজন রয়েছে। একই দাবি করেন দুই বিশিষ্ট আইনজীবী অভিষেক সিঙ্ঘভি এবং নিজাম পাশাও। এরপরেই প্রধান বিচারপতি বলেন, ‘বিকালে এই সংক্রান্ত চিঠিগুলি দেখব। এরপর শুনানির দিনক্ষণ জানাব।’



