Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সুরেন্দ্রনাথ কলেজে অস্ত্র ও টাকা উদ্ধারে গ্রেপ্তার পণ্য সরবরাহকারী পরিতোষ দত্ত

সুরেন্দ্রনাথ কলেজে অস্ত্র ও টাকা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হলেন পরিতোষ দত্ত। তদন্তে উঠে এসেছে তৃণমূল নেতার সঙ্গে তাঁর সংযোগ। বিস্তারিত পড়ুন।

সুরেন্দ্রনাথ কলেজে অস্ত্র ও টাকা উদ্ধারে গ্রেপ্তার পণ্য সরবরাহকারী পরিতোষ দত্ত
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুরেন্দ্রনাথ কলেজে অস্ত্র ও টাকা উদ্ধারের ঘটনায় তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী পরিতোষ দত্তকে গ্রেপ্তার করল লালবাজার। তাঁকে বৃহস্পতিবার ভোররাতে ধরা হয় পূর্ব বর্ধমান থেকে। কলকাতায় নিয়ে এসে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে তাঁকে পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ধৃতকে জেরা করে দেবাশিস ও তাঁর ছেলের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা।

Advertisement

কয়েকদিন আগে সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের ভিতর থেকে অস্ত্র ও উই ধরা টাকা উদ্ধার করে মুচিপাড়া থানা। অস্ত্র আইনে মামলা রুজু হয় পরিতোষ ও দেবাশিসের বিরুদ্ধে। তদন্তে উঠে আসে দেবাশিসের ডান হাত ছিলেন পরিতোষ। কলেজে সমস্ত সামগ্রী সরবরাহ করতেন পরিতোষ। কলেজ কর্তৃপক্ষকে তৃণমূল নেতা দেবাশিস নির্দেশ দিয়েছিলেন, পরিতোষ ছাড়া অন্য কারও কাছ থেকে যেন কলেজের জিনিস না কেনা হয়। কোনো রকম টেন্ডার ছাড়াই এই সমস্ত জিনিস অভিযুক্তের কাছ থেকে কিনত কলেজ। এমনকি পরিতোষ ব্যবসা করে না এমন জিনিসও সরবরাহ করেছে। তদন্তকারীরা জানতে পারেন, এই ব্যবসায়ী যে পরিমাণ সামগ্রী দিতেন তার চেয়ে বেশি টাকার বিল করতেন। কলেজ কর্তৃপক্ষ তা মিটিয়ে দিত। সেই টাকা ঘুরপথে চলে যেত দেবাশিসের কাছে। এমনকি শুধু খাতায়কলমে সামগ্রী এসেছে অনেক সময়। অথচ পেমেন্ট হয়ে গিয়েছে। ঘটনার পর পালিয়ে যান পরিতোষ। তদন্তে নেমে জানা যায়, তাঁর বাড়ি পূর্ব বর্ধমানে। সেখানে পৌঁছে পরিতোষকে গ্রেপ্তার করে লালবাজার। 
জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ঘটনা প্রকাশ্যে আসতেই তাঁকে দেবাশিস জানান বর্ধমানে পালিয়ে যেত। সেইমতো তিনি পালিয়ে যান। ওই তৃণমূল নেতার হাত ধরে তিনি কলেজে ঢুকেছিলেন। সেখানে যে আগ্নেয়াস্ত্র রাখা থাকে তা জানতেন। পাশাপাশি তদন্তে উঠে এসেছে কলেজে জিনিস সরবরাহ করার বরাত পাওয়ার পর তিনি লক্ষ লক্ষ টাকা রোজগার করেন। এই টাকায় তিনি বিপুল পরিমাণ সম্পত্তি কিনেছেন বলে জানা যাচ্ছে।  অভিযোগ, তিনিও দেবাশিসের সঙ্গে আর্মস দিয়ে ভয় দেখিয়েছেন কলেজে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ