Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সুপার নিউমেরারি: অন্তর্বর্তী স্থগিতাদেশ না থাকলেও প্রত্যাহারের আবেদন কেন? রাজ্যের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট

সুপার নিউমেরারি পদের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ নেই। তারপরেও রাজ্য কীভাবে স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করছে?

সুপার নিউমেরারি: অন্তর্বর্তী স্থগিতাদেশ না থাকলেও প্রত্যাহারের আবেদন কেন? রাজ্যের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট
  • ৭ মে, ২০২৫ ১৮:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপার নিউমেরারি পদের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ নেই। তারপরেও রাজ্য কীভাবে স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করছে? বিষয়টি নিয়ে এবার প্রশ্ন তুলল হাইকোর্ট। বুধবার রাজ্যকে এই ব্যাপারে বক্তব্য জানাতে বলেছে বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ। মূল মামলাকারীদের তরফে অবশ্য মামলায় পুনরায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার দাবি জানানো হয়। যদিও বিচারপতি বসু জানান, বুধবার লিখিত আবেদন করতে হবে। তারপরেই আদালত বিষয়টি বিবেচনা করে দেখবে।

Advertisement

উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য। ২০২২ সালের ডিসেম্বর মাসে সুপার নিউমেরারি পদ তৈরির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। সম্প্রতি সুপার নিউমেরারি পদ নিয়ে রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। গতমাসে সেই নির্দেশ দেখিয়ে হাইকোর্টে রাজ্য আবেদন করে। বিচারপতি বসুর পর্যবেক্ষণ, রাজ্য নিজেই বলছে অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, আবার নিজেরাই স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছে! রাজ্যের আবেদনের কী যৌক্তিকতা রয়েছে? তাদের কোন বক্তব্যকে আদালত প্রাধান্য দেবে? বুধবার আবার এই বিষয়ে শুনানি হবে।
অন্যদিকে, ব্যক্তিগত কারণে উচ্চ প্রাথমিকের শারীরশিক্ষার মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি বসু। তিনি জানান, মামলাগুলি প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ