Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সিক্যুয়েলে সানি

সদ্য মুক্তি পেয়েছে সানি দেওলের ‘বর্ডার ২’। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে ছবিটি। আপাতত সানি ছুটিতে। হিমাচল প্রদেশের মানালিতে অবসর কাটাচ্ছেন অভিনেতা।

সিক্যুয়েলে সানি
  • ১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সদ্য মুক্তি পেয়েছে সানি দেওলের ‘বর্ডার ২’। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে ছবিটি। আপাতত সানি ছুটিতে। হিমাচল প্রদেশের মানালিতে অবসর কাটাচ্ছেন অভিনেতা। তবে তিনি একা নন, তাঁর সঙ্গে রয়েছেন পরিচালক রাজকুমার সন্তোষী। শোনা যাচ্ছে, সেখানেই পরের ছবির পরিকল্পনা শুরু করে দিয়েছেন সানি। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ঘাতক’-এর সিক্যুয়েলে অভিনয় করবেন তিনি। সেই ছবি নিয়ে আলোচনা করছেন পরিচালক-অভিনেতা। সূত্রের খবর, ছবির চিত্রনাট্য তৈরি। মানালিতে সেটাই সানিকে শোনাবেন পরিচালক। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝি ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। তবে সানি ছাড়াও ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন নামজাদা তারকারা। তাঁদের কাস্টিং এখনও চূড়ান্ত নয়। মানালি থেকে ফিরে সেই কাজ শুরু করবেন রাজকুমার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ