মুম্বই: চলতি মাসের ১০ এপ্রিল পর্দায় মুক্তি পেয়েছিল সানি দেওল ও রণদীপ হুডার অ্যাকশন ছবি 'জাট'। প্রথমদিকে বক্স অফিসে যথেষ্ট সাড়া ফেলেছিল সিনেমাটি। এমনকি সপ্তাহান্তে, বেশ দাপটের সঙ্গে ব্যবসা করেছে ছবিটি। কিন্তু সপ্তাহের মধ্যবর্তী সময়ে ছবিটি যেন বেশ কিছুটা খুড়িয়েই চলছে। সমালোচকদের দাবি, এক সপ্তাহ পার করতে না করতেই দর্শক সংখ্যায় ভাটা পড়েছে।
বক্স অফিস সূত্রে খবর, ছবিটি প্রথম দিনে প্রায় সাড়ে ৯ কোটি টাকা উপার্জন করেছিল। প্রথম রবিবার এই আয়ের সংখ্যা বেড়ে হয় ১৪ কোটি টাকা। তবে সপ্তম দিনে, অর্থাৎ গতকাল সিনেমাটি মাত্র ৪ কোটি টাকা ঘরে তুলতে পেরেছে। যার ফলে এখন পর্যন্ত দেশে সিনেমার মোট আয় হয়েছে ৫৭.৫০ কোটি টাকা। সব মিলিয়ে মোট আয় প্রায় ৬৫ কোটি।
বলিউড সূত্রে খবর, ‘জাট’ সিনেমার মোট বাজেট ১০০ কোটি টাকা। ফলে অন্তত বাজেট পুনরুদ্ধার করতে এখনও সিনেমাটিকে ৪২.৫ কোটি টাকা সংগ্রহ করতে হবে।