Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

কলকাতায় সুনিধির অনুষ্ঠান পিছল

কলকাতায় অনুষ্ঠান পিছলেন গায়িকা সুনিধি চৌহান। আজ, ১৪ মার্চ শনিবার কলকাতায় পারফর্ম করার কথা ছিল শিল্পীর। কিন্তু তার আগেই তা স্থগিত করে দেন তিনি।

কলকাতায় সুনিধির অনুষ্ঠান পিছল
  • ১৪ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

• কলকাতায় অনুষ্ঠান পিছলেন গায়িকা সুনিধি চৌহান। আজ, ১৪ মার্চ শনিবার কলকাতায় পারফর্ম করার কথা ছিল শিল্পীর। কিন্তু তার আগেই তা স্থগিত করে দেন তিনি। ‘আই অ্যাম হোম’ শীর্ষক দ্বিতীয় দফার সংগীত সফর শুরু করেছেন সুনিধি। তাঁর শেষ অনুষ্ঠান ছিল লখনউয়ে। সেখানে মঞ্চে কেঁদে ফেলেন শিল্পী। কেন? সূত্রের খবর, গলার সংক্রমণের কারণে ভেঙে পড়েছেন সুনিধি। এই সংক্রমণ নিয়ে ভুগছেন তিনি। সে কারণেই কলকাতা অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত সুনিধির। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় গায়িকা লিখেছেন, ‘আমার ভীষণ কষ্ট হচ্ছে। গানও গাইতে পারছি না। আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ। আমি জানি আপনারা আমার সঙ্গে রয়েছেন।’ চিকিৎসকের পরামর্শে আপাতত বিশ্রাম নেবেন গায়িকা। তিনি জানিয়েছেন, এই অনুষ্ঠানটি ১৪ মার্চের পরিবর্তে হবে আগামী ২৫ মার্চ। ভেন্যু ও সময় একই থাকছে। যাঁরা ১৪ মার্চের জন্য টিকিট কেটেছিলেন, তাঁরা ওই একই টিকিটেই কনসার্টে যেতে পারবেন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ