Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বিদ্যাকে ‘হুমকি’

বিদ্যাকে ‘হুমকি’
  • ২৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• অভিনেত্রী বিদ্যা বালানকে হুমকি দিয়েছিলেন পরিচালক সুজয় ঘোষ! আর তাতেই ভারতীয় থ্রিলার ছবির নতুন দিগন্ত খুলে গিয়েছিল। সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’ ছবিটিই নাকি সেই হুমকির পরিণাম! বিদ্যার অভিনয় এই ছবির অন্যতম সম্পদ। ২০১৬ সালে মুক্তি পায় এই সিনেমার সিক্যুয়েল। সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল ‘কাহানি ২’ও। তারপর থেকেই অনুরাগীরা এ ছবির পরবর্তী অংশের অপেক্ষায় ছিলেন। এমনকী, বিদ্যা নিজেও অভিনয়ের জন্য মুখিয়ে ছিলেন। এবার স্বপ্নপূরণের পালা। শোনা যাচ্ছে, ‘কাহানি ৩’-এর চিত্রনাট্য নাকি চূড়ান্ত করে ফেলেছেন সুজয়। এই জল্পনার আবহে চর্চায় উঠে আসছে বিদ্যার এক পুরনো মন্তব্য। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানান, সুজয় নাকি তাঁকে মজার ছলে হুমকি দিচ্ছেন। না, মারাত্মক কোনও হুমকি নয়। হেসে বিদ্যা জানান, সুজয় তাঁকে হুমকি দিয়েছিলেন, ‘তুমি দেখে নিও আমি খুব শীঘ্রই কাহানি ৩ তৈরি করব।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ