মালদ্বীপকে হারিয়ে স্যাফ কাপের শেষ চারে সুহেলরা
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: স্যাফ কাপে ভারতের জয়ের ধারা অব্যাহত। বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষ দল হিসাবে শেষ চারে জায়গা পাকা করল নৌশাদ মুসা ব্রিগেড। এই আসরে এই নিয়ে ১৫বার সেমি-ফাইনালে পৌঁছল ভারত। স্পটকিক থেকে একমাত্র লক্ষ্যভেদ সুহেল ভাটের। চলতি টুর্নামেন্টে এটি তাঁর তৃতীয় গোল। তাই সুবাদে টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতার তালিকায় পাকিস্তানের নাজিব উল্লাহর সঙ্গে যৌথভাবে শীর্ষস্থানে রয়েছেন ভারতীয় স্ট্রাইকার। তবে ম্যাচ জিতলেও আরও একবার আয়োজকদের আতিথেয়তা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন ভারতীয় কোচ মুসা। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তাঁর অভিযোগ, ‘আয়োজকরা ফুটবলারদের খাদ্য তালিকা ঠিক করে দিতে পারে না। প্রতিদিনই এক খাবার পরিবশেন করা হচ্ছে। কিন্তু খেলার পর ছেলেদের পুষ্টির দরকার। অথচ তা পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না।’ উল্লেখ্য, সেমি-ফাইনালে ভারতের প্রতিপক্ষ ভুটান।

Advertisement

প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে অভিযান শুরু করেছিল ভারত। এদিন মালদ্বীপের বিরুদ্ধে ৩৯ মিনিটে পেনাল্টি পায় মুসা ব্রিগেড। স্পটকিক থেকে লক্ষ্যভেদে ভুল হয়নি সুহেলের। তবে এই একটি সুযোগ ছাড়া এদিন মালদ্বীপের উপর বিশেষ চাপ তৈরি করতে পারেনি ভারত। সেমি-ফাইনালের আগে দলের খেলায় আরও উন্নতি চান ভারতীয় কোচ।