আজ পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু সুহেলদের
  • ৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার বাংলাদেশে স্যাফ কাপে অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচে নৌশাদ মুসা ব্রিগেডের প্রতিপক্ষ পাকিস্তান। গতবার এই আসরে কুয়েতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্লু টাইগার্স। শিরোপা ধরে রাখার লড়াইয়ে প্রথম ম্যাচ থেকেই আক্রমণাত্মক ফুটবল মেলে ধরতে মরিয়া সুহেল ভাটরা। তবে ফিফা উইন্ডোর বাইরে এই টুর্নামেন্ট। তার উপর চলতি মাসে দু’টি ফিফা ফ্রেন্ডলি খেলতে নিউজিল্যান্ডে যাচ্ছে দেশের সিনিয়র ফুটবল দল। তাই স্যাফ কাপে মূলত অনূর্ধ্ব-২৩ দল পাঠিয়েছে ফেডারেশন। তবে স্কোয়াড নিয়ে আশাবাদী কোচ নৌসাদ ও তাঁর সহকারী বিবিয়ানো ফার্নান্ডেজ। 

Advertisement

এদিকে, বাংলাদেশের আতিথেয়তা ও উদ্যোক্তাদের উদাসীনতায় বেজায় খাপ্পা ভারতীয় দল। কলকাতায় দু’দিনের শিবির করে মঙ্গলবার ঢাকা পৌঁছায় দল। কিন্তু বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছে ঘরের জন্য ৪ ঘণ্টা অপেক্ষা করতে হয় সুহেলদের।