Bartaman Logo
৯ জুন, ২০২৬

স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্মের সফল পরীক্ষা

প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হল ভারত। শনিবার প্রথমবার স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্মের সফল পরীক্ষা করল ডিআরডিও।

স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্মের সফল পরীক্ষা
  • ৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হল ভারত। শনিবার প্রথমবার স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্মের সফল পরীক্ষা করল ডিআরডিও। মধ্যপ্রদেশের শেওপুরে ৬২ মিনিটের এই পরীক্ষামূলক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। জানা গিয়েছে, ইনস্ট্রুমেন্টাল পেলোড নিয়ে ১৭ কিমি উপরে উঠেছিল এয়ারশিপটি। সেখানে থাকা সেন্সর একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে। যা ভবিষ্যতে আরও উন্নত অভিযানের ভিত তৈরি করবে। একইসঙ্গে ইমার্জেন্সি ডিফ্লেশন সহ বিভিন্ন প্রয়োজনীয় প্রযুক্তিও পরীক্ষা করে দেখা হয়েছে। বিবৃতি দিয়ে ডিআরডিও জানিয়েছে, ‘স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপের প্রথম সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই অত্যাধুনিক বস্তুটি হাওয়ার থেকেও হাল্কা। এর সাহায্যে আকাশ থেকে নজরদারি করার ক্ষমতা আরও বৃদ্ধি পাবে।’ এয়ারশিপের সফল পরীক্ষার জন্য ডিআরডিওকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Advertisement
সম্পর্কিত সংবাদ