Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সাকসেস পার্টি

সাকসেস পার্টি
  • ১১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

এ বছর বলিউডে সাফল্যের সংজ্ঞা নতুন করে লিখেছে যে ছবি, সেই ‘সাইয়ারা’র সাকসেস পার্টি আয়োজন হয়েছিল সম্প্রতি। শনিবার মুম্বইয়ে ধুমধাম করে উদযাপিত হল ছবির সাফল্য। মোহিত সুরি পরিচালিত এই সিনেমার হাত ধরেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন দুই নতুন মুখ— অহন পাণ্ডে ও অনীত পাড্ডা। করোনাকালের পর নতুন দুই মুখের উপর ভরসা করে এমন অভাবনীয় সাফল্য নজির গড়েছে। দেশজুড়ে ঝড় তুলেছে অহন ও অনীতের রসায়ন। ইতিমধ্যে বিশ্বজুড়ে বক্স অফিসে ৫০০ কোটির গণ্ডি টপকে ফেলেছে ‘সাইয়ারা’। গড়েছে একাধিক রেকর্ড। সেই সাফল্যই উদযাপিত হল শনিবার। ছবির মুখ্য চরিত্ররা পার্টিতে ঢুকতেই উচ্ছ্বাসের ঢেউ ওঠে। এসেছিলেন বলিউডের অনেক তারকা। তবে নজর কেড়েছেন অনন্যা পাণ্ডে ও আদিত্য রয় কাপুর। এই জুটি একসময় প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বলে শোনা যায় বলি পাড়ায়। ফের এই সাকসেস পার্টিতে দু’জনকে একসঙ্গে দেখে শুরু হয়েছে নানা গুঞ্জন। পাশাপাশি অহন ও অনীতের প্রেমের জল্পনাও ছড়িয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ