চেন্নাই: তামিলনাড়ুর নেতৃত্বে অর্থনৈতিক উন্নতির পথে এগিয়ে চলেছে দক্ষিণ ভারত। আর তাতে লাভবান হচ্ছে উত্তর। বুধবার এমনই মন্তব্য করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তাঁর এই মন্তব্য ফের উস্কে দিল উত্তর-দক্ষিণ ভারত বিতর্ক।
Advertisement
রাজ্যের পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম ভাগকে নিয়ে গঠিত কোঙ্গু অঞ্চলে সফর করছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তারই মাঝে এক অনুষ্ঠানে সরকার পরিচালনার ‘দ্রাবিড় মডেল’ সম্পূর্ণ সফল বলে দাবি করেন স্ট্যালিন। বলেন, ‘এই নীতির মূল চালিকাশক্তি হল উন্নয়ন।’ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কথায়, ‘দ্রাবিড় মডেলের সরকার সাধারণ মানুষের মন জয় করেছে। যে কারণে মানুষ আমাদের সমর্থন করছে। আমার কাছে তাঁদের প্রত্যাশা বাড়ছে। বিধানসভা ও লোকসভা ভোটের ফলাফল থেকেই স্পষ্ট যে, ডিএমকের জনপ্রিয়তা বেড়েছে।’
উন্নয়নের নিরিখে তামিলনাড়ু আজ সারা দেশের কাছে রোল মডেল হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন স্ট্যালিন। সে তুলনায় গত পাঁচ দশকে উত্তর ভারতের রাজ্যগুলি অনেক পিছিয়ে বলে মন্তব্য করেন তিনি।
উন্নয়নের নিরিখে তামিলনাড়ু আজ সারা দেশের কাছে রোল মডেল হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন স্ট্যালিন। সে তুলনায় গত পাঁচ দশকে উত্তর ভারতের রাজ্যগুলি অনেক পিছিয়ে বলে মন্তব্য করেন তিনি।